Written by • 11:26 am• আন্তর্জাতিক, ইতিহাস, দেখুন, ভিডিও • Views: 2

রহস্যময় মাস্টারমাইন্ড: কে এই আব্দুল মালিক আল-হুথি?

আব্দুল মালিক আল-হুতি কে? রহস্যময় এই হুতি নেতা কীভাবে একটি উপজাতীয় গোষ্ঠীকে ড্রোন-ক্ষেপণাস্ত্রে সজ্জিত শক্তিশালী বাহিনীতে পরিণত করলেন, জানুন।

কোমরে ঐতিহ্যবাহী খঞ্জর আর মুখে চরম হুঁশিয়ারি—টেলিভিশনের পর্দায় কদাচিৎ দেখা মেলা এক রহস্যময় ব্যক্তিত্ব কাঁপিয়ে দিচ্ছেন লোহিত সাগর থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তাবৎ পরাশক্তিকে।

তিনি আব্দুল মালিক আল হুতি; পাহাড়ি এক উপজাতীয় গোষ্ঠীকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সজ্জিত এমন এক অপ্রতিরোধ্য শক্তিতে রূপান্তর করেছেন, যা বৈশ্বিক বাণিজ্যের গতিপথ আটকে দিতে সক্ষম।

কে এই অন্তরালে থাকা কমান্ডার এবং কীভাবে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার লড়াইকে তিনি পরাশক্তিদের ঘুম হারাম করা সামরিক পরাক্রমে পরিণত করলেন—জানতে দেখুন পুরো ভিডিওটি।

  • 0
  • 0
  • 0
  • 0
Visited 2 times, 2 visit(s) today
↑
Close