Written by • 7:17 pm• আন্তর্জাতিক, বিনোদন • Views: 10

রবীন্দ্রনাথের গান নিয়ে সলিল চৌধুরী কী বলেছেন, আমরা জানতে চাইছি না।

রবীন্দ্রনাথের গান নিয়ে সলিল চৌধুরী কী বলেছেন, আমরা জানতে চাইছি না।

‘রবীন্দ্রনাথের গান নিয়ে সলিল চৌধুরী কী বলেছেন, আমরা জানতে চাইছি না। জ্ঞানপ্রকাশ ঘোষ কী বলেছেন, জানতে চাইনি। ও. পি. নয়্যার, শঙ্কর-জয়কিষণ, মদন মোহন, শচীন দেববর্মন—কোনোদিন জানতে চাইনি। কী জানতে চেয়েছি? শঙ্খ ঘোষ কী বলেছেন! … অথচ জিনিসটা গান। কোনোদিন একটা মিউজিশিয়ানকে একটা কথা জিজ্ঞেস করেনি! এরকম ঘটনা ঘটেছে, আমি জানি এটা সত্য—বাঙালি কবি, তরুণ কবি, আধুনিক কবি ওস্তাদ আমির খাঁ সাহেবকে রবীন্দ্রনাথের গান খুব করে শুনিয়েছে। কখনো শুনেছ? শুনেছেন বলেনি, ‘না, আমি শুনি নাই।’ তা শুনিয়েছে, খুব করে শুনিয়েছে। তা শোনার পরে ওনার মতামত কী? ও তখন উনি বলেছেন—শোনা কথা—যে, “রবীন্দ্রনাথ সংগীত, লেকিন সংগীত কাহাঁ?”
এখন এটা কথা যে… হ্যাঁ, “রবীন্দ্রনাথ সংগীত, লেকিন সংগীত কাহাঁ?” এখন আমরা ধরে নিই যে আমাদের সবকিছু, মানে… কিন্তু এই রবীন্দ্রসংগীত নিয়ে একটা সিরিয়াস মজার কিছু হয়? হয় না। আপনি একটা গান করুন, দেখবেন আপনাকে ‘ভাব’ তেমন হলো না! যেমন ভাব হয়নি! আপনাকে যদি জিজ্ঞেস করেন, “ভাই, ভাবটা আনতে গেলে কী করতে হবে?” না, প্রথমে না শিখতে হবে। আপনি শান্তিনিকেতন চলে যান। ওখান থেকে কোপাই নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে… আপনি কোনোদিন ভজন গাইতে গেলে এরকম অসুবিধের মধ্যে কোনোদিন পড়বেন না!
আমরা না একটা অদ্ভুত রবীন্দ্র-সর্বস্বতা নিয়ে জীবন কাটাচ্ছি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ! রবীন্দ্রনাথের গান আর আমাদের সঙ্গী না, সে আমাদের পূজ্য! তাকে পুজো করছি আমরা।- বলেছেন কবীর সুমন

  • 0
  • 0
  • 0
  • 0
Visited 10 times, 1 visit(s) today
↑
Close