Written by • 12:51 pm• জনস্বার্থ, দেখুন • Views: 0

৩০ সেকেন্ডের রিলে সব কিছু বুঝতে চাওয়া কেন বিপদজ্জনক!

‘সহজ করে বলুন’—এই আপাত নিরীহ দাবির নেপথ্যে কি ফ্যাসিবাদের এক ভয়াবহ মনস্তাত্ত্বিক ফাঁদ লুকিয়ে আছে? ৩০ সেকেন্ডের রিল বা ৫০ শব্দের ফেসবুক পোস্টে কি শতবছরের রাজনৈতিক সংকট, পুঁজিবাদ, উন্নয়ন মতাদর্শ আর ফ্যাসিবাদের জটিল সম্পর্ক বোঝা সম্ভব? কেন আমরা জটিল বাস্তবতা ও বিশেষজ্ঞ জ্ঞানকে সন্দেহ করে সাদা-কালো সহজ উত্তর খুঁজে বেড়াই?

‘সামান্য-বিশেষ’ আলোচনার এই পর্বে গবেষক ও চিন্তক অরূপ রাহী গভীরভাবে বিশ্লেষণ করেছেন কীভাবে ‘কগনিটিভ মাইজার’ (Cognitive Miser) মনস্তত্ত্ব, অ্যালগরিদমিক ফিল্টার বাবল, মিডিয়া রিপ্রেজেন্টেশন এবং সহজীকরণের সংস্কৃতি ফ্যাসিবাদী শাসনের উপযোগী চিন্তাপরিবেশ তৈরি করে। সুজান ফিস্ক, ড্যানিয়েল কানেমান, থিওডোর অ্যাডর্নো, পিয়ের বোর্দিও, উমবের্তো একো এবং হানা আরেন্টের দার্শনিক ও সামাজিক তত্ত্বের আলোকে ফ্যাসিবাদের ভাষা ও রাজনৈতিক কৌশল উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে।

  • 0
  • 0
  • 0
  • 0
Visited 1 times, 1 visit(s) today
↑
Close